মঙ্গলবার ৭ জুলাই, ২০২৬

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ: কাঁঠালিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

7 July, 2026 3:20:04
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ: কাঁঠালিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

​মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠিঃ

​“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কাঁঠালিয়া শাখার যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসটির উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​সকাল ১০টায় পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পল্লী উন্নয়ন কার্যক্রমের ওপর নির্মিত একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সুফলভোগীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং আমন্ত্রিত অতিথিরা গ্রামীণ উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হোসেন। এছাড়া স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় অংশ নেন। কাঁঠালিয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সরকারি কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

​স্বাগত বক্তব্যে বিআরডিবি কর্মকর্তা বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালনের মূল লক্ষ্য। সরকারের নেওয়া নানামুখী কর্মসূচি, যেমন—খাল খনন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এবং পরিবার কার্ডের মাধ্যমে জনকল্যাণমূলক কর্মকাণ্ড গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে।”

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে নির্বাচিত সুফলভোগীদের মাঝে পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ করা হয়। দিবসটি সফলভাবে উদযাপনে সহযোগিতা করায় উপজেলা প্রশাসন, বিআরডিবি কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport