উখিয়ায় বিজিবির বিশেষ অভিযান: পাচারের উদ্দেশ্যে মজুদ ৯০ বস্তা ইউরিয়া সার ও ৮০ লিটার সয়াবিন তেল উদ্ধার
উখিয়ায় বিজিবির বিশেষ অভিযান: পাচারের উদ্দেশ্যে মজুদ ৯০ বস্তা ইউরিয়া সার ও ৮০ লিটার সয়াবিন তেল উদ্ধার

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আনজুমানপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ৯০ বস্তা ইউরিয়া সার ও ৮০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
শনিবার (২৭ জুন) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আগে বিষয়টি উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমীন সুলতানা ও উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিষ সরকারকে অবহিত করা হয়। পরে তাঁদের উপস্থিতিতে বিজিবির টহল দল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অভিযান পরিচালিত হয়।
অভিযানে আনজুমানপাড়া গ্রামের সাতটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৯০ বস্তা ইউরিয়া সার ও ৮০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। তবে অভিযান টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত সার ও তেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পলাতকদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, সার পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: