শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬

ইনোভেশন প্রকল্প বাস্তবায়নে ভূরুঙ্গামারীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

9 April, 2026 4:06:33
ইনোভেশন প্রকল্প বাস্তবায়নে ভূরুঙ্গামারীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মিনহাজুল ইসলাম , ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের বন্যা প্রবণ এলাকায় দুর্যোগ মোকাবিলা, ঝুঁকি হ্রাস এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রেজিলিয়েন্স ইনোভেশন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন।

বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP)-এর কারিগরি সহায়তায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ভূরুঙ্গামারী উপজেলার ৬টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের আওতায় মোট ২ হাজার ৩৯০ জন সুবিধাভোগীকে বন্যার আগাম সতর্কবার্তা, ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে আর্থিক সহায়তা এবং বীমা সুবিধা প্রদান করা হবে।

সভায় বক্তারা জানান, কুড়িগ্রাম জেলার ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিবছর বন্যা ও নদীভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই প্রেক্ষাপটে রেজিলিয়েন্স ইনোভেশন প্রকল্পটি স্থানীয় জনগোষ্ঠীর ঝুঁকি মোকাবিলা ও দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, বিশ্ব খাদ্য কর্মসূচীর রংপুর অঞ্চলের প্রোগ্রাম অ্যাসোসিয়েট ছাদেক আলী, কুহু হাগী ডক, এনডিপির প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও উপজেলা কো-অর্ডিনেটর আবু তালেব সরকার, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় প্রকল্প বাস্তবায়নের কৌশল, সুবিধাভোগী নির্বাচন, আগাম সতর্কবার্তা ব্যবস্থা জোরদার, ঝুঁকি ব্যবস্থাপনা এবং স্থানীয় পর্যায়ে সমন্বয় বৃদ্ধির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা আরও বলেন, এ প্রকল্পের মাধ্যমে শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, বরং দীর্ঘমেয়াদে মানুষের আর্থিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি পাবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এ উদ্যোগ কুড়িগ্রামের বন্যাপ্রবণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport