আলোচনা সভা, অনুদান ও চারা বিতরণে চিতলমারীতে পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, মেধাবী শিক্ষার্থী ও উদ্যোক্তাকে আর্থিক সহায়তা প্রদান, শিশুদের পুরস্কার বিতরণ এবং বৃক্ষের চারা বিতরণ করা হয়। সোমবার (৬ জুলাই ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডা, ওয়াইসিসিএ (YCCA) চেয়ারম্যান এম. ইলিয়াস, চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী, উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক শেখ আবু তালেব, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শিকদার আব্দুল আলী, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা রোমান হুসাইন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এম. আর. ফরাজী। সভা শেষে তিনজন মেধাবী শিক্ষার্থী ও একজন উদ্যোক্তার হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশুদের মাঝে পুরস্কার এবং অতিথি ও উপস্থিতিদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

আজাদ খান, চিতলমারি প্রতিনিধিঃ
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, মেধাবী শিক্ষার্থী ও উদ্যোক্তাকে আর্থিক সহায়তা প্রদান, শিশুদের পুরস্কার বিতরণ এবং বৃক্ষের চারা বিতরণ করা হয়।
সোমবার (৬ জুলাই ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডা, ওয়াইসিসিএ (YCCA) চেয়ারম্যান এম. ইলিয়াস, চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী, উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক শেখ আবু তালেব, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শিকদার আব্দুল আলী, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা রোমান হুসাইন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এম. আর. ফরাজী।
সভা শেষে তিনজন মেধাবী শিক্ষার্থী ও একজন উদ্যোক্তার হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশুদের মাঝে পুরস্কার এবং অতিথি ও উপস্থিতিদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: