শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬

“আমাকে সালাম দেওয়ার জন্য প্রতিদিন আসার প্রয়োজন নেই” — নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

17 May, 2026 8:11:42
“আমাকে সালাম দেওয়ার জন্য প্রতিদিন আসার প্রয়োজন নেই” — নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

দেবদূত কর তীর্থ, জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ৮ম উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। শনিবার (১৬ মে) সকালে ক্যাম্পাসে এসে তিনি ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভ, জাতীয় কবির ভাস্কর্য ও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিত্তিপ্রস্তরে ফুলেল শ্রদ্ধা জানান।

দায়িত্ব গ্রহণের পর শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন উপাচার্য। এসময় তাঁর একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেন, “নিজের একটি দোষ বলবেন, অন্যের দশটি দোষ গোপন করবেন, এমনিই আপনার দোষ গোপন হয়ে যাবে। আমার কান ভারী করবেন না, আমাকে সালাম দেওয়ার জন্য প্রতিদিন আসার প্রয়োজন নেই।”
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, যোগদানের পর তিনি শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়ন, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন।

নতুন উপাচার্যকে বরণ করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, দপ্তরপ্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ মে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন শিক্ষকতা ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard