কাঠালিয়ায় সাংবাদিক পুলক চ্যাটার্জীর স্মরণসভা অনুষ্ঠিত: সমকালের প্রতিনিধিরা উপস্থিত না থাকায় আয়োজকদের দুঃখ প্রকাশ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

কাঠালিয়ায় সাংবাদিক পুলক চ্যাটার্জীর স্মরণসভা অনুষ্ঠিত: সমকালের প্রতিনিধিরা উপস্থিত না থাকায় আয়োজকদের দুঃখ প্রকাশ

23 September 2026, 11:51:10

কাঠালিয়ায় সাংবাদিক পুলক চ্যাটার্জীর স্মরণসভা অনুষ্ঠিত: সমকালের প্রতিনিধিরা উপস্থিত না থাকায় আয়োজকদের দুঃখ প্রকাশ

মোঃ ইমরান মুন্সি, ​ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ায় প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার বেলা ১১টায় কাঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

​কাঠালিয়া প্রেসক্লাবের পক্ষে মো. মাসউদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম খসরু, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, প্রয়াত পুলক চ্যাটার্জীর ছোট ভাই দিপক চ্যাটার্জী, ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. আল আমিন তালুকদার, কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা এবং উপজেলা কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলাম।

​অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।

​এদিকে স্মরণসভায় দৈনিক সমকালের কাঠালিয়া এবং পার্শ্ববর্তী উপজেলার প্রতিনিধিকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেওয়া হলেও তাঁরা উপস্থিত না থাকায় আয়োজকদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন বাংলাভিশনের ঝালকাঠি জেলা প্রতিনিধি মো. মাসউদুল আলম।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard