শনিবার ২৫ জুলাই, ২০২৬

আকস্মিক পরিদর্শনে মোরেলগঞ্জ হাসপাতালে অব্যবস্থাপনার চিত্র, দ্রুত সংস্কারের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

25 July, 2026 4:24:57
আকস্মিক পরিদর্শনে মোরেলগঞ্জ হাসপাতালে অব্যবস্থাপনার চিত্র, দ্রুত সংস্কারের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বাগেরহাট জেলা প্রতিনিধি:

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিভিন্ন ওয়ার্ড, ওষুধের স্টোর এবং হাসপাতালের বাথরুম পরিদর্শনের সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ এবং সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতা তার নজরে আসে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কিন্তু মাঠপর্যায়ে দায়িত্বে অবহেলা করলে তার জবাবদিহি অবশ্যই নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতের অনিয়ম দূর করতে নিয়মিত মনিটরিং জোরদার করা হচ্ছে। চিকিৎসাসেবার মান বাড়ানোর পাশাপাশি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি জানান, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার কাজ দ্রুত শুরু হবে, যাতে দক্ষিণাঞ্চলের মানুষ আরও উন্নত চিকিৎসাসেবা পেতে পারেন।

পরিদর্শনে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport