আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতের আহ্বানে কয়রায় বিএনপির মিছিল
আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতের আহ্বানে কয়রায় বিএনপির মিছিল

ফরহাদ হোসাইন,কয়রা (খুলনা) প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার (২৩ জুন) এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১১টায় কয়রা সদরের তিনরাস্তার মোড় থেকে মিছিলটি শুরু হয়। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের শত শত নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা প্রতিহত করার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় দলীয় নেতারা নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মিছিলে উপজেলা বিএনপির নেতা নুরুল আমিন বাবুল,এম এ হাসান, শরিফুল আলম, আলহাজ আবু সাঈদ বিশ্বাস, সিরাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিএনপি নেতারা বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের নিরাপত্তা রক্ষায় দলীয় নেতাকর্মীদের সর্বদা সতর্ক থাকতে হবে। যেকোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তারা।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: