বুধবার ২৪ জুন, ২০২৬

আওয়ামীলীগের অপতৎপরতা রুখে দিতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের মিছিল

23 June, 2026 3:16:34
আওয়ামীলীগের অপতৎপরতা রুখে দিতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের মিছিল

গৌরাঙ্গ বিশ্বাস- বিশেষ প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মোটর সাইকেল শো-ডাউন করে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকেন তারা।

আজ সোমবার সন্ধ্যায় ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী ব্যাপারী,যুগ্ম আহবায়ক সাইফুর মজুমদার কাঞ্চনের নেতৃত্বে দুই শতাধিক মোটর সাইকেলে করে নেতাকর্মীরা উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন।

এ সময় উপস্হিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক আহমদ ও জেলা পরিষদের সাবেক চন্দন খান প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ আজ ২৩ জুন মঙ্গলবার সারাদেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের নামে নৈরাজ্য সৃষ্টির যেকোন ধরনের অপতৎপরতা রুখে দিতে ধর্মপাশা উপজেলায় জিয়ার সৈনিকরা তৎপর রয়েছে। তাদের মিছিল করা তো দূরের কথা তাদের রাস্তায় দেখলেই ধরে পুলিশে সোপর্দ করার হুশিয়ারী দেন। ##

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport