শনিবার ৫ সেপ্টেম্বর, ২০২৬

অসহায় পরিবারকে ঘর উপহার দিল আবাবিল যুব সংঘ

15 May, 2026 11:57:31
অসহায় পরিবারকে ঘর উপহার দিল আবাবিল যুব সংঘ

মাহমুদুল হাসান লিমন, নরসিংদী জেলা প্রতিনিধিঃ
মানবতার সেবায় প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে আবাবিল যুব সংঘ। সংগঠনটির উদ্যোগে নরসিংদীর মনোহরদী উপজেলার শরীফপুর গ্রামের ধরাবান্দা মৃধাবাড়ী এলাকার অসহায় ব্যক্তি মোঃ তাইজ উদ্দিনকে একটি নতুন ঘর উপহার দেওয়া হয়েছে।
“গৃহ নির্মাণ প্রজেক্ট – ২০২৬” এর আওতায় নির্মিত ঘরটির কাজ সম্পন্ন হওয়ার পর গত ১৫ তারিখ রোজ শুক্রবার বিকাল ৪ঃ০০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীর হাতে ঘরটি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আবাবিল যুব সংঘের সভাপতি মো আল মমিন হোসাইন সজিব, দ্যা আল-হেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান লিমন, সুর্যদয় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আমিনুল ইসলাম জনি, কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, হারুন বাদশা, খারাব ইয়াং স্টারের সাধারণ সম্পাদক সরকার ফয়সাল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং আবাবিল যুব সংঘের এমন মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard