মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬

অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা সঠিক হয়নি: লুৎফুজ্জামান বাবর

10 May, 2026 8:19:12
অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা সঠিক হয়নি: লুৎফুজ্জামান বাবর

নেত্রকোনা প্রতিনিধিঃ

অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা সঠিকভাবে প্রণয়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে তালিকা পুনরায় যাচাই-বাছাই করে নতুন করে প্রণয়ন করা হবে।
শনিবার মদন উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগের কথা শুনে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী, সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মিজান এবং মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
এসময় স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী এবং উপজেলা হেফাজতের আমির মুফতি আনোয়ার হোসাইনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শন শেষে লুৎফুজ্জামান বাবর বলেন, “অতিবৃষ্টি ও বন্যার কারণে হাওরাঞ্চলের কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী আমাদের নিয়ে বৈঠক করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। কিন্তু যে তালিকা তৈরি হয়েছে, সেখানে অনেক প্রকৃত ক্ষতিগ্রস্তের নাম বাদ পড়েছে, আবার অক্ষত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হয়েছে।”
তিনি আরও বলেন, “এতে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন। তাই ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত সময়ের মধ্যে সংশোধন করতে হবে। প্রকৃতভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শুধু তাদের নামই তালিকায় থাকতে হবে।”
প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, “তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য যদি আমার দল থেকেও কেউ চাপ দেয়, আপনারা তা মানতে বাধ্য নন। আমি প্রশাসনের পাশে আছি।”

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard