১৮ বছর পর বিচার পেল মোছব্বিরের পরিবার – রাজনগরে সিএনজিচালক হত্যায় ৬ জনের যাবজ্জীবন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আদালত / বিস্তারিত

১৮ বছর পর বিচার পেল মোছব্বিরের পরিবার – রাজনগরে সিএনজিচালক হত্যায় ৬ জনের যাবজ্জীবন

18 November 2026, 9:35:50

১৮ বছর পর বিচার পেল মোছব্বিরের পরিবার - রাজনগরে সিএনজিচালক হত্যায় ৬ জনের যাবজ্জীবন

দেওয়ান মাসুকুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি ||

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পর অবশেষে বিচার পেল রাজনগরের সিএনজিচালক মোছব্বির মিয়া হত্যার ঘটনা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক বেগম শামসাদ বেগম।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৪ জন আদালতে উপস্থিত ছিলেন। অন্য ২ জন শুরু থেকেই পলাতক।

যাদের যাবজ্জীবন হয়েছে:

উপস্থিত ৪ জন হলেন – জুড়ীর ভোগপাড়ার তাজুল ইসলাম, জুড়ী স্টেশন রোডের টিপু আহমদ, বেলাগাঁওয়ের ফরমুজ মিয়া ও চমজক লতার নুরুদ্দিন।

পলাতক ২ জন হলেন – বেলাগাঁওয়ের বশির আহমদ ওরফে বসু ও কন্টিনালার খোরশেদ মিয়া।

যেভাবে ঘটেছিল ঘটনা:

২০০৮ সালের ১৬ সেপ্টেম্বর। রাজনগরের দক্ষিণ খারপাড়ার মোছব্বির মিয়া (২০) প্রতিদিনের মতো সিএনজি (মৌলভীবাজার-থ-১১-১২৬০) নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে আর ফেরেননি, মোবাইলও বন্ধ পাওয়া যায়।

পরদিন ১৭ সেপ্টেম্বর কমলগঞ্জের শমশেরনগর এলাকায় বিমানবাহিনীর আকাশী বাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার হয়। পরে পরিবার জানায়, এটাই মোছব্বিরের মরদেহ।

পরে সিএনজির মালিক ইয়াছিন খান বাদী হয়ে রাজনগর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। সাক্ষ্য প্রমাণ শেষে আজ রায় এলো।

রাষ্ট্রপক্ষ যা বললো:

রায়ের পর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, এই রায়ের মাধ্যমে দীর্ঘদিনের মামলার বিচার শেষ হলো। রাষ্ট্রপক্ষ রায়ে সম্পূর্ণ সন্তুষ্ট। এ সময় অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নিয়ামুল হক তার পাশে ছিলেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard