হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান | বিডি-প্রেস 24 ডট কম
হোম / শিক্ষা / বিস্তারিত

হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান

26 August 2026, 10:17:48

হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান

মাহিদুল ইসলাম হিমেল, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলাহাতিয়ায় ২০২৬ সালের এসএসসি,ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় জিপি এ ৫ প্রাপ্ত ৮৬ জন কৃতি শিক্ষার্থীরকে সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার উপজেলার দ্বীপ উন্নয়ন সংস্থার মিলনায়তনে উপজেলাছাত্রদল ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া প্রায় ৮৬ জন শিক্ষার্থী এতে অংশ গ্রহনকরেন। প্রথমে ফুল দিয়ে তাদেরকে বরণ করা হয়।

পরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদের সভাপতিত্ব সিনিয়র যুগ্মআহবায়ক আইয়ুব চৌধুরীর এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীজেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও প্রধান বক্তা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান। মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনম হাসান, বক্তব্য রাখেন সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, জি এস মোঃ পারভেজ, ছাত্রনেতা আব্দুল গাফ্ফার, শুভ , শরীফুল ইসলাম দুখু প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া ৮৬ জন শিক্ষার্থীকে ক্রেষ্ট প্রদান করা হয়। এ সময় বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে বিভিন্ন পরামর্শ দেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: