সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ২
সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ২
বাগেরহাট জেলা প্রতিনিধি:
সুন্দরবনসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (১৪ আগস্ট) রাতে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান বাজার ও দোয়ানিরগেট এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা ওই দুই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ৯৯ হাজার টাকা মূল্যের ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয় এবং দুইজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।
পরে জব্দ করা মাংস ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



