সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার,৫ জেলে কারাগারে
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার,৫ জেলে কারাগারে
ফরহাদ,হোসাইন কয়রা(খুলনা)প্রতিনিধি :
সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকারের অভিযোগে করা মামলায় ৫ জেলেকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শনিবার(৪ জুলাই) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ রায় দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা শেখ মো. আনিচুর রহমান বলেন,সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীর টেকের খাল এলাকায় মাছ শিকারকালে ৫ জেলেকে আটক করা হয়।
আটকৃতরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের সাদ্দাম (৩২), ফরহাদ (২), আসাদুল (১৯) আমিরুল (২৭) ও আরাফাত (২৪)।এসময় তাদের নিকট থেকে নিষিদ্ধ জাল, মাছ শিকারের অন্যান্য সরঞ্জামসহ ১টি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষায় বর্তমানে ৩ মাস সব ধরনের মাছ শিকার ও বনজ সম্পদ আহরণে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



