শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬

সুন্দরবনে দ্বিতীয় দফায় দস্যু দমনে যৌথ অভিযান শুরু

9 April, 2026 10:52:20
সুন্দরবনে দ্বিতীয় দফায় দস্যু দমনে যৌথ অভিযান শুরু

ম.ম.রবি ডাকুয়া, মংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

‎দ্বিতীয় দফায় নৌবাহিনী, কোস্ট গার্ড,পুলিশ ও বনবিভাগ মিলে সুন্দরবনে দস্যু দমনে অভিযান শুরু করেছে। তারা বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে এই অভিযান শুরু করে । এসময় তারা সুন্দরবনের জোংড়া, করমজল, নন্দোবাল ও হাড়বাড়িয়া এলাকার বিভিন্ন খালে ও সুন্দরবনে দস্যু আস্তানা তল্লাশি করেন। তবে বিকেল পর্যন্ত কোন দস্যুকে আটক করেতে পারনি।

‎সাম্প্রতিক সময়ে সুন্দরবনে দস্যুতার প্রবনতা বৃদ্ধি পাওয়ায় ২য় ধাপে যৌথ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
‎বুধবার (০৮ ফেব্রুয়ারী) সকালে কোষ্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি যৌথবাহিনী সুন্দরবনের গহীনে অভিযান শুরু করে।

‎আভিযান চলাকালে হাড়বাড়িয়া, জোংড়া, বাইনতলা, নন্দবালা, মরাপশুর শেলানদী সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালায় তারা।

‎কোষ্টগার্ডের নেভিগেশন কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব ইমরান জানান, এর আগে বিভিন্ন অভিযানে ৮০টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গোলা, ৩০৮ রাউন্ড ফাঁকা গোলা ও ১,৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়েছে এবং দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে।‎

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport