সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত গ্রেফতার | বিডি-প্রেস 24 ডট কম

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত গ্রেফতার

26 August 2025, 11:35:49

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত গ্রেফতার

আজাদ রুহুল আমিন, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ ২৬ আগস্ট মঙ্গলবার ২০২৫।

সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় করিম শরীফ বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় অবস্থান নেবে। তথ্য অনুযায়ী সকাল ৬টায় মোংলা কোস্টগার্ড বেইসের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়।

অভিযান থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও ছয় রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আলমগীর হোসেন সাগর (৪৫) নিজেকে করিম শরীফ বাহিনীর সহযোগী হিসেবে স্বীকার করেছেন। তিনি বাগেরহাটের মোংলা উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ডাকাতি ও ডাকাতদের অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহে যুক্ত ছিলেন।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: