বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

সারের নীতিমালা লঙ্ঘন- গুরুদাসপুরে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

20 August, 2026 10:51:29
সারের নীতিমালা লঙ্ঘন- গুরুদাসপুরে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

সজিবুর রহমান নাটোর প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে সারের নীতিমালা অনুযায়ী ব্যবসা না করার অভিযোগে মেসার্স মিজান ট্রেডার্সের সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার নাজিরপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. তানভীর রানা। সহযোগিতায় থানা-পুলিশের একটি টিম ও ভূমি অফিসের স্টাফরাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারের নীতিমালা অমান্য করে ব্যবসা পরিচালনার দায়ে মেসার্স মিজান ট্রেডার্সের ডিলারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম বলেন, কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার পান এবং সারের বাজারে শৃঙ্খলা বজায় থাকে, সে জন্য প্রশাসন নিয়মিতভাবে বাজার তদারকি করছে। সারের নীতিমালা না মেনে কোনো ধরনের অনিয়ম করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport