সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম | বিডি-প্রেস 24 ডট কম
হোম / উন্নয়ন, জাতীয় / বিস্তারিত

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

8 August 2026, 12:21:34

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ সরকারের মাননীয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে।

শুক্রবার (৭ আগষ্ট ২০২৬) সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার পাটুলে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি আরো বলেন, পর্যটনের মাষ্টার প্ল্যানে আপনাদের এই এলাকাও থাকবে।

জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সাংসদ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রধান বক্তা পাটুলে ১টি মিনি পার্ক ও ১টি ভালো মানের রেস্টুরেন্ট করার দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা কাজী শাহ আলম, সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল প্রমূখ

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: