মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬

সকল পেশাজীবী সংগঠনের নেতৃত্ব নির্বাচিত হবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে –এমপি নূরুল ইসলাম নয়ন

25 August, 2026 12:44:55
সকল পেশাজীবী সংগঠনের নেতৃত্ব নির্বাচিত হবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে --এমপি নূরুল ইসলাম নয়ন

মোঃনুর হোসেন,চরফ্যাশন (ভোলা)প্রতিনিধিঃ

সকল পেশাজীবি সংগঠনের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দরকার। এরকম মন্তব্য করেছেন ভোলা ৪ চরফ্যাসন-মনপুরার মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

গতকাল চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদারর্রেছীনের আহ্বায়ক কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। তিনি বলেন বিগত সরকার দেশের নির্বাচন প্রথা কে বাতিল করে সকল স্তরে দলীয় লোকজন মনোনয়ন দিয়ে পেশাজীবী সংগঠনকে নিজেদের দলীয় অঙ্গ সংগঠনের মতো করেছে। এ কারণে জনগণ ফুসে উঠে তাদেরকে বিতাড়িত করেছে।

আমরা কোন পেশাজীবী সংগঠনকে দলীয় অঙ্গ সংগঠন করতে দেবো না। পেশাজীবী সংগঠনের নেতৃত্ব দিবেন তারাই যাদেরকে সংগঠনের সদস্যরা নির্বাচিত করবেন।
যদি কেহ জাতীয়তাবাদী দল বিএনপির পরিচয় দিয়ে বা কোন নেতাকর্মীদের নাম ভাঙ্গিয়ে সংগঠনে অবৈধ হস্তক্ষেপ করতে চায় আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।

আমি বিশ্বাস করি চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের নবগঠিত আহ্বায়ক কমিটি অতি দ্রুত তাদের গঠনতন্ত্র মোতাবেক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করবে।

তাদের এ নির্বাচন পরিচালনায় উপজেলায় বিএনপি’র পক্ষ থেকে যথাযথ সহযোগিতা প্রদান করা হবে।
আমি কোন পেশাজীবী সংগঠনকে দলের অঙ্গ সংগঠনে রূপ লাভ করতে দিবোনা।
এ সময় চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের আহবায়ক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সদস্য সচিব মাওলানা আবুল কালাম সহ আহবায়ক কমিটির একাধিক সদস্যগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport