শ্রীমঙ্গলে ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্য নিয়োগ
শ্রীমঙ্গলে ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্য নিয়োগ

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল, মৌলভীবাজারঃ
শ্রীমঙ্গলে ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তার প্রয়োজনে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনিয়োগ প্রাপ্ত সকল আনসার সদস্যগণের সাথে সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সিনথিয়া তাসমিন সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মতবিনিময় করেন এবং শুভেচ্ছা জানান।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) ডা: সিনথিয়া তাসমিন বলেন, “দেশের প্রতিটি সরকারি হাসপাতালে নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। অবশ্যই এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।”
তিনি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনিয়োগ প্রাপ্ত সকল আনসার সদস্যগণকে শুভেচ্ছা জানান।
এসময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী চিকিৎসক ও চিকিৎসা সেবার সাথে জড়িত কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের সকল উপজেলায় আনসার নিয়োগ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগ দেয়া স্বাধীন বাংলার ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ, এর মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত হবে এবং হাসপাতালগুলো দালাল মুক্ত থাকবে বলে আশা করি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য বিভাগের অভিভাবক মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: