শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাল জনতা; বিজিবির তৎপরতায় ২ জন ফেরত
শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাল জনতা; বিজিবির তৎপরতায় ২ জন ফেরত
শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করে ভারতের দিকে ফেরত পাঠানো হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে তাওয়াকুচা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্ত এলাকায় ভারতীয় মানবপাচারকারীরা ওই দুইজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) তাওয়াকুচা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সকাল ৯টা ২০ মিনিটে সীমান্তের মেইন পিলার (এমপি) ১০৯৭-এর পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ওই দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদের ভারতের সীমান্তে ফেরত পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রোববার (২৮ জুন) সন্ধ্যা থেকেই ওই দুই ব্যক্তি কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছিলেন। সোমবার সকাল ৯টার দিকে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি তাদের আটক করে পুনরায় সীমান্তের ওপারে পাঠিয়ে দেয়। বর্তমানে তারা ১০৯৭ নম্বর পিলারের পাশের নোম্যান্সল্যান্ড এলাকায় অবস্থান করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমান বলেন, “আজ সকালে সীমান্ত এলাকায় দুইজনকে পাওয়া যায়। আমরা তাদের ভারতের সীমানায় ফেরত পাঠিয়েছি। বর্তমানে তারা ১০৯৭ নম্বর পিলারের পাশে অবস্থান করছেন বলে জেনেছি। সীমান্তে মানবপাচারসহ যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও তৎপর রয়েছে।”
এদিকে, সীমান্ত এলাকায় মানবপাচারের মাধ্যমে অনুপ্রবেশের এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা সীমান্তে নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



