বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬

লেপ্রসি রোগীদের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন

24 September, 2026 5:50:11
লেপ্রসি রোগীদের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন

দেওয়ান মাসুকুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধিঃ

শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানে লেপ্রসি রোগীদের স্বাস্থ্যসেবা, চিকিৎসা ও চলমান কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ভিজিট অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ভিজিটে উপস্থিত ছিলেন টিবি ও লেপ্রসি কার্যক্রমের সম্মানিত ডাইরেক্টর স্যার, সম্মানিত সিভিল সার্জন স্যার, বিভিন্ন দেশ থেকে আগত WHO-এর প্রতিনিধিবৃন্দ, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. সিনথিয়া তাসমিন।

আরো উপস্থিত ছিলেন উক্ত স্বাস্থ্য কম্পলেক্সের সকল কর্তব্যরত অফিসার গন এবং বিভিন্ন NGO-এর সম্মানিত প্রতিনিধিবৃন্দ।

লেপ্রসি রোগীদের বর্তমান অবস্থা, চিকিৎসা ও সেবার মান, রোগ শনাক্তকরণ, চিকিৎসার আওতায় আনা এবং লেপ্রসি প্রতিরোধে চলমান কার্যক্রম সম্পর্কে সরেজমিনে পর্যবেক্ষণ ও মতবিনিময় করা হয়।

লেপ্রসি রোগীদের প্রতি বৈষম্য দূর করে তাদের সুস্থতা, মর্যাদা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমন্বিত প্রচেষ্টায় গড়ে উঠুক লেপ্রসি মুক্ত, বৈষম্যহীন সমাজ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard