মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান | বিডি-প্রেস 24 ডট কম
হোম / স্বাস্থ্য / বিস্তারিত

মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

13 September 2026, 8:23:11

মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম চালানো হয়।

শনিবার সকাল ৯টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধনের পর মোরেলগঞ্জেও একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।

অভিযানে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি শহীদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, উপজেলা প্রশাসন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অভিযান চলাকালে বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে এডিস মশার বংশবিস্তারের জন্য উপযোগী জমে থাকা পানি ও অন্যান্য সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা অপসারণ করা হয়।

এ সময় বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়। পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিকভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন জনসম্পৃক্ততা ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম। এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard