লক্ষ্মীপুরে স্কুল হোস্টেল থেকে ছাত্রের লাশ উদ্ধার এলাকাবাসীর বিক্ষোভ, ভাংচুর
লক্ষ্মীপুরে স্কুল হোস্টেল থেকে ছাত্রের লাশ উদ্ধার এলাকাবাসীর বিক্ষোভ, ভাংচুর
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমী নামের একটি প্রাইভেট স্কুলের হোস্টেল থেকে মেহেদী হাসান (১৪) নামের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনা কে কেন্দ্র করে মঙ্গলবার রাত দশটায় বিক্ষুব্ধ এলাকাবাসী স্কুলটিতে হামলা করে স্কুলের প্রধান ফটক ও অভ্যর্থনা কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। পরে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সঠিক বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মেহেদী হাসান উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের জিয়াউদ্দিন জিয়ার ছেলে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হুসাইন মোহাম্মদ রায়হান কাজেমী সাংবাদিকদের বলেন, ফরিদ আহমেদ ভূঁইয়াএকাডেমী হতে মেহেদী হাসান নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে, তবে ময়না তদন্তের চুড়ান্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যা না আত্মহত্যা তা বলা যাবে না। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



