বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

17 September, 2026 1:14:24
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় ইকন (২৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানাগেছে, ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ঢাকা- রামগঞ্জ মহাসড়কের আলীপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি জীপের সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হয়।আহতাবস্থায় স্থানীয় লোকজন দ্রুত রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত ইকন রামগঞ্জ আর এস এম নেটওয়ার্ক এর সিনিয়র টেকনিশিয়ান ছিলেন।ইকনের সাথে অপর ২ সহযাত্রী ঢাকায় চিকিৎসাধীন আছেন। ইকন মাত্র ৩ দিন আগেই বিয়ে করছিলেন। তিনি পৌর জগতপুর গ্রামের যুগী বাড়ির বাসিন্দা।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard