রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক | বিডি-প্রেস 24 ডট কম
হোম / দূর্ঘটনা / বিস্তারিত

রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক

13 September 2026, 9:12:38

রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক

মোঃ মিনারুল ইসলাম, চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়ায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মোছা. হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ই সেপ্টেম্বর) সকালে আলুকদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাওয়া বেগম চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন মদনা গ্রামের মৃত. মো. আব্দুল মজিদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হন হাওয়া বেগম। আলুকদিয়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। এ সময় পিকআপটি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে পিকআপ ভ্যান ও এর চালককে আটক করেন। পরে চালককে পুলিশের হেফাজতে দেওয়া হয়। আটক চালকের নাম মোহাম্মদ শুকুর আলী। তিনি ঝিনাইদহের কালিগঞ্জ থানার বাসিন্দা।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, নিজ বাড়ি থেকে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে আলুকদিয়া বাজারে রাস্তা পার হচ্ছিলেন হাওয়া বেগম। এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান সজোরে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পিকআপসহ চালককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard