বুধবার ২ সেপ্টেম্বর, ২০২৬

রুহিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

2 September, 2026 2:36:17
রুহিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রুহিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন,১নং রুহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হক, ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, রুহিয়া উপজেলা মহিলা দলের সভাপতি রহিমা খাতুন ও সাধারণ সম্পাদক পারুল বেগম।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পতাকা উত্তোলনের পর নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠা, গণতন্ত্র, দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard