রামগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু | বিডি-প্রেস 24 ডট কম
হোম / দূর্ঘটনা / বিস্তারিত

রামগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু

8 August 2026, 12:08:46

রামগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে পানিতে পড়ে মহসিন হোসেন( ১১) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে (৭ আগস্ট)শুক্রবার দুপুরে উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের ফজু পণ্ডিত বাড়িতে।
মহসিনের বাবা দেলোয়ার হোসেন দেলু জানান, শুক্রবার দুপুর বেলা জুম্মার নামাজে যাওয়ার জন্য মহসিন একা একা বাড়ির সামনের পুকুর ঘাটে গোসল করতে যায় কিন্তু সাঁতার না জানার কারণে পা পিছলে সিঁড়ি থেকে পড়ে গিয়ে গভীর পানিতে ডুবে যায়। অনেকক্ষণ পর মহসিন গোসল করে ফিরে না যাওয়ায় তার মা সেলিনা বেগম জামা কাপড় গোসলের ঘাটে দেখতে পেয়ে চিৎকার দিলে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে এবং সিড়ির নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করে । মহসিন ফজু পণ্ডিত বাড়ির দেলোয়ার হোসেন দেলুর ছেলে এবং স্থানীয় কালুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র।

এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরীকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: