মৌলভীবাজারে মডেল মসজিদের উদ্বোধন করলেন এম. নাসের রহমান এমপি
মৌলভীবাজারে মডেল মসজিদের উদ্বোধন করলেন এম. নাসের রহমান এমপি
দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল ,মৌলভীবাজারঃ
ধর্মীয় শিক্ষা ও ইসলামী সংস্কৃতি প্রসারের লক্ষ্যে মৌলভীবাজারে জমকালো আয়োজনে উদ্বোধন করা হলো সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।
৭ই জুলাই দুপুর ১২ টায় নবনির্মিত এই দৃষ্টিনন্দন মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান।
প্রধান অতিথির বক্তব্যে এম. নাসের রহমান বলেন, “এই মডেল মসজিদটি কেবল ইবাদতের স্থান নয়, বরং এটি ইসলামী জ্ঞানচর্চা, সংস্কৃতি এবং সঠিক মূল্যবোধ প্রচারের একটি উৎকৃষ্ট কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে। সমাজ থেকে অন্ধত্ব ও কুসংস্কার দূর করে শান্তি প্রতিষ্ঠায় এই সাংস্কৃতিক কেন্দ্রটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি আশাবাদী।”
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দৃষ্টিনন্দন স্থাপত্যের এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি উদ্বোধনের পর থেকেই স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



