বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬

মোল্লাহাটে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

9 September, 2026 7:57:13
মোল্লাহাটে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

মোল্লাহাট উপজেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো দুই দিনব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ) উপজেলার সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতায় সাঁতার, হ্যান্ডবল, কাবাডি ও দাবা খেলা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব, সুমনা আইরিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান। এছাড়া এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, চরকুলিয়া বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,এচ, এম,মশিউর রহমান, (বাপ্পি)সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী,।অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন ক্রীড়া শিক্ষক সঞ্জিত বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, এবং সদস্য কে এম মাহমুদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুমনা আইরিন বলেন, কেবলমাত্র শ্রেণিকক্ষের পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে চলবে না, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার চর্চা অত্যন্ত জরুরি। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে, যা তাদের ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।”

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard