বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

11 November, 2026 7:53:03
মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা পর্যায়ে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) নেটওয়ার্কের সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর)সকাল ১১ টায় মীম কমিউনিটি সেন্টারে উপজেলা সিএসও নেটওয়ার্ক, মোরেলগঞ্জের আয়োজনে এবং হেলভেটাস বাংলাদেশের এনাবেল প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলভেটাসের প্রতিনিধি ও এনাবেল প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়ক আর্টান মনুগলু এবং হেলভেটাস বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক ও হেড অব প্রোগ্রাম মো. শাহরিয়ার মান্নান।

সভায় সভাপতিত্ব করেন শিউলী আক্তার। সঞ্চালনা করেন সুফিয়া বেগম। এ সময় নেটওয়ার্কের ক্যাশিয়ার মোর্শেদ আব্দুল্লাহ, নির্বাহী সদস্য হাসি বেগম, সাধারণ সদস্য শাহিদা বেগম ও সহসভাপতি সাগর ঢালীসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সভায় সিএসও ও সিবিও পুনর্গঠন, এনাবেল প্রকল্পের অগ্রগতি, ইউনিয়ন পরিষদের সঙ্গে গণশুনানি আয়োজন এবং সংগঠনের আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন খাউলিয়া ইউনিয়ন সিএসওর সাধারণ সম্পাদক আবুল হোসেন, খাউলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিটুল বিশ্বাস এবং নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করা, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের অংশগ্রহণমূলক যোগাযোগ জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গণশুনানির মাধ্যমে স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ ও নাগরিকদের মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার গুরুত্বও আলোচনায় উঠে আসে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard