মোংলায় ৯ হাজার ৪০০ চারা রোপণের উদ্যোগ, উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
মোংলায় ৯ হাজার ৪০০ চারা রোপণের উদ্যোগ, উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
উপকূলীয় অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বাগেরহাটের মোংলায় প্রায় ৯ হাজার ৪০০টি চারা রোপণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (২৬ আগস্ট) এ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এনরুট ফাউন্ডেশনের আয়োজনে এবং বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় চারা রোপণ করা হবে।
কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, কর্মসূচির আওতায় উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে প্রায় ৯ হাজার ৪০০টি চারা লাগানো হবে। এসব গাছ মাটির ক্ষয় রোধের পাশাপাশি স্থানীয় জীববৈচিত্র্যের জন্য নিরাপদ আবাসস্থল তৈরিতে ভূমিকা রাখবে।
মোংলা ও সংলগ্ন উপকূলীয় এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে কোস্টগার্ড। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



