মেসিকেই সেরা মানেন রিয়ালের নতুন তারকা মাস্তানতুয়োনো | বিডি-প্রেস 24 ডট কম
হোম / খেলাধুলা / বিস্তারিত

মেসিকেই সেরা মানেন রিয়ালের নতুন তারকা মাস্তানতুয়োনো

16 August 2025, 9:48:40

মেসিকেই সেরা মানেন রিয়ালের নতুন তারকা মাস্তানতুয়োনো

স্পোর্টস ডেস্ক | ১৬ আগস্ট শনিবার ২০২৫
শৈশবের স্বপ্ন অবশেষে পূরণ হলো আর্জেন্টিনার তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর। ১৮তম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের ফুটবলার হিসেবে পরিচিতি পেলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। গত মাসেই ইউরোপের সর্বাধিক শিরোপাজয়ী ক্লাবটির সঙ্গে ছয় বছরের চুক্তি করেন তিনি।

বৃহস্পতিবার সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে দলে ভেড়ায় রিয়াল কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে উচ্ছ্বসিত মাস্তানতুয়োনো বলেন, “রিয়ালের জার্সি গায়ে দেওয়া আমার শৈশবের স্বপ্ন। এখানে এসে নিজের লক্ষ্যে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করব।”

শেষ দিকে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, তার চোখে বিশ্বের সেরা ফুটবলার কে? এক মুহূর্তও দেরি না করে তিনি বলেন, “আমার কাছে বিশ্বের সেরা ফুটবলার মেসি। আমি আর্জেন্টাইন, আর আমার কাছে সেরা সবসময় মেসিই।”

এছাড়া রিয়ালের জার্সিতে খেলা আর্জেন্টাইনদের প্রসঙ্গ এলে তিনি জানান, “আলফ্রেদো দি স্তেফানোকে দেখার সুযোগ হয়নি। তবে দি মারিয়া ও হিগুয়াইনের খেলা অনেক দেখেছি। তাদের পথচলা অনুসরণ করাটা সত্যিই দারুণ।”

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard