মিরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: কাঠালিয়ায় ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি দাফনের নেপথ্যে কী?
মিরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: কাঠালিয়ায় ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি দাফনের নেপথ্যে কী?
মোঃ ইমরান মুন্সি, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের ভায়েলাবুনিয়া গ্রামের নাজমা বেগম (৩৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি স্থানিয় বাবুল ফরাজীর স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২১ তারিখ রাতে ঢাকার মিরপুর-২ এলাকার একটি ভাড়া বাসায় নাজমা বেগমের মৃত্যু হয়। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
নাজমা বেগমের পিতার বাড়ি একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামে। তাঁর এক ছেলে নাজমুল (২৬) ও এক মেয়ে নুবা (১৭) রয়েছে।
অভিযোগ রয়েছে, মৃত্যুর পর কোনো ময়নাতদন্ত (পোস্টমর্টেম) ছাড়াই ২২ তারিখ সকালে তাঁর মরদেহ কাঠালিয়ার ভায়েলাবুনিয়ায় স্বামীর বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের বক্তব্য জানা যায়নি। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



