সোমবার ২২ জুন, ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনে ছাতকে সচেতনতামূলক কর্মশালা

21 June, 2026 8:53:16
মাদকমুক্ত সমাজ গঠনে ছাতকে সচেতনতামূলক কর্মশালা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার ও আইন-শৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সামাজিক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমানের সঞ্চালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, আতাউর রহমান এমরান, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ডা. আফসার উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর জসিমউদ্দীন সুমেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর আতাউর রহমান সজিব, নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর আব্দুল খালিক রাজা, দুলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গির আলম, ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সাকির আমিন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য কয়েছ আহমদ, বিট অফিসার এসআই আব্দুল জলিল ও এসআই আব্দুর রহিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং সামাজিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী ও সুধীজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ ছাতক গঠনে সকলের সহযোগিতা কামনা করা হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport