মাদকবিরোধী অভিযান: চাঁপাইনবাবগঞ্জে হিরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ১ | বিডি-প্রেস 24 ডট কম
শীর্ষ ❯
হোম / মাদক / বিস্তারিত

মাদকবিরোধী অভিযান: চাঁপাইনবাবগঞ্জে হিরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ১

27 October 2026, 11:58:20

মাদকবিরোধী অভিযান: চাঁপাইনবাবগঞ্জে হিরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রাম এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্স অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ মো. জুবায়ের মাহমুদ (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে।

সোমবার (২৬ অক্টোবর) জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ কুমার দাশের নেতৃত্বে এই টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন বালুগ্রাম এলাকার একটি তিন কক্ষ বিশিষ্ট বসতবাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় আসামি জুবায়ের মাহমুদের ঘরের শোকেসের নিচের ড্রয়ার তল্লাশি করে ৩ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকসহ হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard