মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও | বিডি-প্রেস 24 ডট কম
হোম / মুক্ত কলম / বিস্তারিত

মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও

13 May 2026, 8:59:40

মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু টোলমুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে ‘নাগরিক অধিকার আদায় কমিটি’। বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে ডিসি অফিসের প্রধান ফটক বন্ধ করে এই কর্মসূচি পালন করা হয়।আন্দোলনকারীরা অটোরিকশা, সিএনজি ও মাহেন্দ্র গাড়ি দিয়ে ডিসি অফিসমুখী সড়কগুলো বন্ধ করে দেন। বক্তারা জানান, দীর্ঘদিনের পুরনো এই সেতুতে টোল আদায়ের ফলে সাধারণ মানুষ, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। বীরশ্রেষ্ঠের নামে নামাঙ্কিত এই সেতুটি দ্রুত টোলমুক্ত করার দাবি জানান তারা।কর্মসূচিতে ট্রাক মালিক সমিতি, সিএনজি সমিতি, আইনজীবী সমিতি ও চেম্বার অব কমার্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য দেন।​আন্দোলন চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard