রবিবার ২৮ জুন, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে যুবকের মরদেহ উদ্ধার মিললো পরিচয়

27 June, 2026 3:32:59
ময়মনসিংহের গৌরীপুরে যুবকের মরদেহ উদ্ধার মিললো পরিচয়

মোঃ কামরান হোসেন, গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের বারুয়ামারী গ্রামে এক যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিহত মোহাম্মদ আলিফ আহমেদ (২৫) ঠাকুরগাঁও পৌর শহরের ১০ নম্বর ওয়ার্ডের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকার মরহুম গোলাম মোস্তফার দ্বিতীয় পুত্র। পুলিশ তার পরিচয় নিশ্চিত করেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জুন দিবাগত রাতে দুর্বৃত্তরা আলিফকে নির্মমভাবে হত্যা করে। অভিযোগ রয়েছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার পর ইট বা হাতুড়ি জাতীয় ভারী বস্তু দিয়ে মুখ থেঁতলে দেওয়া হয়।

আলিফের শৈশবের বন্ধু শরিফুল ইসলাম শরিফ জানান, আলিফ অত্যন্ত ভদ্র, অমায়িক ও সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন। তিনি কোনো ধরনের মাদক বা জুয়ার সঙ্গে জড়িত ছিলেন না বলেও দাবি করেন।

পরিবার জানিয়েছে, আলিফ স্ত্রী ও এক পুত্রসন্তান রেখে গেছেন। তার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

হত্যার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

মহান আল্লাহ তাআলার কাছে মরহুম মোহাম্মদ আলিফ আহমেদের রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করা হচ্ছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport