শনিবার ৪ জুলাই, ২০২৬

ভোলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

3 July, 2026 11:28:28
ভোলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধিঃ

৩রা জুলাই ২০২৬, শুক্রবার সকাল ৮টায় ভোলার উকিলপাড়া গোরস্থান সড়কস্থ আইসিএবি জেলা কার্যালয় অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন ‘২০২৬ অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূর।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্রসমাজের প্রতিনিধিত্বশীল একটি আদর্শিক ছাত্র সংগঠন। তিনি বলেন, নৈতিকতা, আদর্শ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ ছাত্রসমাজ গঠনে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি প্রতিনিধিদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দাওয়াতি কার্যক্রম জোরদার, শিক্ষাঙ্গনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূলভিত্তিক ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় তথ্য গবেষণা ও প্রযুক্তি সম্পাদক এস. এম. কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা মুহাম্মাদ আবু জাফর।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও থানা শাখা থেকে আগত প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport