বিশ্ব উরস শরীফ উপলক্ষে পার্বতীপুরে ইসলামী জলসা
বিশ্ব উরস শরীফ উপলক্ষে পার্বতীপুরে ইসলামী জলসা
মধ্যপাড়ায় ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম, নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থা
মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর)
আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৭ উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ায় আজিমুশ্বান দাওয়াতী ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বাদ আসর থেকে মধ্যপাড়া মধ্যশিলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ জলসার আয়োজন করে দরবার শরীফ কর্মী গ্রুপ, দিনাজপুর জেলা (পূর্ব)।
জলসায় বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান নারী-পুরুষ, ভক্ত ও অনুসারীর সমাগম ঘটে। নারীদের অংশগ্রহণের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হয়। স্থানীয় পর্যায়ে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা অংশ নেন।
জলসায় উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা মাইনুউদ্দিন আহমেদ জালালাবাদী। এ ছাড়া উপস্থিত ছিলেন ক্বারী মাওলানা জাহিদ হাসান জাকির ও মাওলানা মনিরুজ্জামান, বি-বাড়ীয়া। তাঁরা ধর্মীয় আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাহিদুল ইসলাম সোহাগ। সভাপতিত্ব করেন দরবার শরীফ কর্মী গ্রুপ, দিনাজপুর জেলা (পূর্ব)-এর কর্মীপ্রধান অধ্যাপক মোঃ আজিজুর রহমান সলামী। প্রধান মেহমান ছিলেন মধ্যশিলা পেট্রোল পাম্পের স্বত্বাধিকারী মোঃ আবু বক্কর সিদ্দিক।
আয়োজকরা জানান, আসন্ন বিশ্ব ওরুস শরীফ উপলক্ষে ইসলামী আদর্শের প্রচার-প্রসার, ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং মানুষের মধ্যে নৈতিক ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার উদ্দেশ্যে এ দাওয়াতী জলসার আয়োজন করা হয়েছে।
জলসার সার্বিক সহযোগিতায় ছিলেন দরবার শরীফ কর্মী গ্রুপের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মীপ্রধানরা। তাঁদের সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



