রবিবার ১২ জুলাই, ২০২৬

বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট মানসুরা আহমেদ এবং জেনারেল সেক্রেটারি রুবেলুজ্জামান

11 July, 2026 7:43:30
বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট মানসুরা আহমেদ এবং জেনারেল সেক্রেটারি রুবেলুজ্জামান

এইচ এম জাকির :

বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মানসুরা আহমেদ এবং জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন দ্বিতীয়বারের মতো
রুবেলুজ্জামান। বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের দি বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) ০৯.০৭.২০২৬ তারিখে বাংলামটর প্রধান কার্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। নির্বাচনে দেশের ৮টি কেন্দ্রে আনন্দমুখর পরিবেশে ৪৬৮ জন ভোটারের অংশগ্রহণে বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ঢাকার বাংলামটরসহ বিভিন্ন কেন্দ্রে দুর্নীতিমুক্ত এসোসিয়েশন গড়ার প্রতিশ্রুতি নিয়ে মোট ৭৮ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সারাদেশে অত্যন্ত আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চিফ পারচেজ ম্যানেজার মানসুরা আহমেদ এবং জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন নির্বাহী প্রকৌশলী রুবেলুজ্জামান। এছাড়াও অন্যান্য পদের জন্য বিভিন্ন সদস্যরা নির্বাচিত হয়েছেন। অফিসারদের বৈধ অধিকার রক্ষার দাবিতে নির্বাচন করেন, এই স্লোগান নিয়ে মানসুরা আহমেদ রুবেলুজ্জামান পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে অফিসারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেন। নির্বাচিত সকলকে বিআইডব্লিউটিসির কর্মকর্তা কর্মচারী সহ সকলেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। নির্বাচিত নেতৃবৃন্দ আগামী ২ বছরের জন্য সংগঠনের দায়িত্বে থেকে অফিসারদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport