সোমবার ২৯ জুন, ২০২৬
বাউফলে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
28 June, 2026 7:02:49
বাউফলে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
মোঃ ইমরান হোসাইন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন ২০২৬ রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কালাইয়া ইউনিয়ন-এর ২ নম্বর ওয়ার্ডের বেইলি ব্রিজের দক্ষিণ পাশে কালাইয়া-দশমিনা সড়কে অভিযান পরিচালনা করে বাউফল থানার একটি টিম। এ সময় ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ নিজাম হাওলাদার (৩৮) ও মোঃ মিলন মাহমুদ আরিফ (৩৫)-কে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এ মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫
ইমেইল : buletin247@gmail.com, 01711977369
Developed by bditsupport



