সোমবার ১৫ জুন, ২০২৬

বদরগঞ্জে পৈতৃক জমি দখলের চেষ্টা ও নারী নির্যাতনের অভিযোগ

15 June, 2026 4:47:22
বদরগঞ্জে পৈতৃক জমি দখলের চেষ্টা ও নারী নির্যাতনের অভিযোগ

বদরগঞ্জ (রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মৌয়াগাছ নয়াপাড়া এলাকায় পৈতৃক সম্পত্তি জবরদখলের চেষ্টা, নারী নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শাহজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ কয়েকজন ব্যক্তি ভুক্তভোগীর মালিকানাধীন জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ ও আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা হলেও বিরোধের অবসান হয়নি। এমনকি আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও অভিযুক্তরা জমিতে প্রবেশ ও দখলের চেষ্টা অব্যাহত রেখেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, গত ১৬ মে বিকেলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাদের পৈতৃক জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে তার স্ত্রীকে মারধর করা হয়। এতে তিনি আহত হন। অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।
এদিকে, গত ২৩ মে পুনরায় জমিতে মাটি ও বাঁশ ফেলে দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, জমি-সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকার। তিনি বলেন, অভিযোগ পেযেছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।##

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport