বটিয়াঘাটায় নানা বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত
বটিয়াঘাটায় নানা বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত
রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলা বাজার সদরের কেন্দ্রীয় নাট মন্দিরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা স্থানীয় নাট মন্দির চত্বরে অনুষ্ঠিত হয় ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, ২নং বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, অবঃ ব্যাংক কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায়, ইউপি সদস্য বিবেক বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ নেতা অলোক মল্লিক,সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা রমা রানী মন্ডল, বাজার কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন কুমার মিস্ত্রী, উপজেলা যাত্রা শিল্পী কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ্র নাথ বিশ্বাস,ব্যবসায়ী রাজিব গোলদার সহ শত শত মায়েরা ও ভক্তবৃন্দ । অনুষ্ঠানের শেষে ভক্তবৃন্দের সমন্বয়ে নারায়ন সেবা অনুষ্ঠিত হয় ।
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



