ফকিরহাটে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে ছাগল বিতরণ
ফকিরহাটে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে ছাগল বিতরণ

বাগেরহাট প্রতিনিধিঃ ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার।
বাগেরহাটের ফকিরহাটে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রান্তিক জেলেদের মাঝে বিকল্প আয়–বর্ধনকারী কার্যক্রম হিসেবে ছাগল, খাবার ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে ছাগল হস্তান্তর করেন। এদিন উপজেলার ৭টি ইউনিয়নের ১০ জন সুফলভোগী জেলেকে ৪টি করে মোট ৪০টি ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, মাঠ সহায়ক কর্মী শেখ সাব্বির আহম্মেদ শুভ, কমলেশ দাশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ বলেন, “জেলেদের আয়ের বিকল্প উৎস তৈরি করতে ছাগল, খাবার হিসেবে ভূসি ও ভুট্টার গুঁড়া এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “ছাগল পালন জেলেদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। সরকারের এই উদ্যোগ তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমরা বিশ্বাস করি।”
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: