মঙ্গলবার ৩০ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বৃক্ষরোপণ

29 June, 2026 6:43:19
প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বৃক্ষরোপণ

জাহাঙ্গীর, রাঙামাটি প্রতিনিধি:

প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রাঙামাটির আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন ২০২৬) দুপুর ২টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সমাজসেবক, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি ও ইসলামিক সেন্টারের চেয়ারম্যান অ্যাডভোকেট মোখতার আহমেদ। সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আলম ছিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সেন্টারের ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মনছুরুল হক এবং অভিভাবক প্রতিনিধি জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাওলানা ইসমাইল, মো. শরিফুল ইসলাম, মোছা. কাকলা আক্তার, সিনিয়র সহকারী শিক্ষক মো. আব্দুল মোনাফসহ মাদ্রাসার শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা প্রাঙ্গণে অর্জুন, আম্রপালি, মেহগনি, হরীতকিসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু প্রকৃতিকে সবুজ করে না, বরং মানুষের জীবন, জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আলম ছিদ্দিকী বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। গাছ আমাদের অক্সিজেন দেয়, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে এবং একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সহায়তা করে। প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য।”

তিনি আরও বলেন, “মাদ্রাসা প্রাঙ্গণকে আরও সবুজ ও মনোরম পরিবেশে গড়ে তুলতে ভবিষ্যতেও নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম অব্যাহত থাকবে।”

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport