পরশুরাম ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে দিনমজুর সুরুজ আলী
পরশুরাম ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে দিনমজুর সুরুজ আলী
পরশুরাম ফেনী সংবাদদাতাঃ
পরশুরামে প্রচন্ড দাবদাহে ধান কাটার সময় গরমে অসুস্থ হয়ে পড়ে সুরুজ আলীর (৭০) নামে এক দিন মজুর।রবিবার দুপুর পরশুরাম উপজেলা মির্জানগর ইউনিয়নে নিজ কালিকা পুর গ্রামে এ ঘটনা ঘটে।
জীবিকার তাগিদে ৭০ বছর বয়সেও পেটের দায়ে শত মাইল পাড়ি দিয়ে হাড়ভাঙা খাটুনি খাটা—এ যেন এক অদম্য সংগ্রাম সুরুজ আলীর।
সুরুজ আলীর বাড়ি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায়। কিন্তু জীবন ও জীবিকার টানে এই বৃদ্ধ বয়সেও তিনি পাড়ি জমিয়েছেন সুদূর ফেনীর পরশুরামে। বর্তমানে ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর গ্রামে ইরি-বোরো ধান কাটার শ্রমিক হিসেবে নিজ কালিকা পুর শাহজাহান মোল্লার কাজ করছিলেন তিনি।
মৌসুমের তীব্র দাবদাহ আর অসহনীয় গরম উপেক্ষা করেই মাঠে কাজ করছিলেন সুরুজ আলী। কিন্তু ৭০ বছরের জীর্ণ শরীর আর প্রকৃতির এই প্রচণ্ড উত্তাপ সইতে পারেনি। কাজ করা অবস্থায় হঠাৎ হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
অসুস্থ হওয়ার পর স্থানীয় এবং সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে দ্রুত ফেনী সদর হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

