মঙ্গলবার ৭ জুলাই, ২০২৬

নির্বাচনী প্রচারের নামে টাকা আত্মসাৎ

7 July, 2026 12:59:31
নির্বাচনী প্রচারের নামে টাকা আত্মসাৎ

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার প্রতিনিধিঃ

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মেহার বাসস্ট্যান্ডের ঠিকানা ব্যবহার করে, বিভিন্ন সভা-সেমিনার ও নির্বাচনী প্রচারের জন্য সুরকার দিয়ে গাওয়া বিজ্ঞাপন প্রচারের নামে সাধারণ মানুষের কাছ থেকে বিকাশে টাকা আত্মসাৎ করছে রাব্বি নামের এক প্রতারক।

“রাজ অ্যাড মিডিয়া” নামের এই প্রতারক চক্র ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নিচ্ছে।
প্রতারকের যোগাযোগ নম্বর: 01888-487242
প্রতারকের বিকাশ নম্বর:

ঘটনার বিবরণ:
গত ৩০ শে জুন শ্রীমঙ্গলের রিকশা শ্রমিক দলের কোষাধ্যক্ষ পদপ্রার্থী দেওয়ান হাবিবুর রহমান “কলস” মার্কার নির্বাচনী প্রচারের জন্য উক্ত নম্বরে যোগাযোগ করেন। তারা উপরের বিকাশ নম্বরে টাকা নেওয়ার পর রাতের মধ্যে সংলাপসহ নির্বাচনী প্রচারের ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে বলে জানায়।

কিন্তু বিকাশে টাকা পাঠানোর পর থেকে আর তাদের সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। প্রতারণা করাই তাদের কাজ। সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করাই তাদের মূল ব্যবসা।

এই বিষয়ে শাহরাস্তি থানা পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport