নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার
নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের আদালত রোডের কালিবাড়ি সংলগ্ন বাসা বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে কয়েকজনকে আটক করেছে নবীনগর থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ) গভীর রাতে নবীনগর বাজারের বই বিচিত্রা লাইব্রেরির মালিক উদয় শংকরের বাসায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তার ছেলে চন্দন শংকরসহ ৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন।
নবীনগর থানা পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে ওই বাসায় গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবনের পাশাপাশি অসামাজিক কর্মকাণ্ড চলছিল। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মোরশেদুল ইসলাম চৌধুরী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, নবীনগরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা এ ধরনের অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রাখা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: